পুলিশ হত্যার মাস্টারমাইন্ড ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশ হত্যার মাস্টারমাইন্ড ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪



পুলিশ হত্যার মাস্টারমাইন্ড ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬

সাম্প্রতিক সহিংসতার সময় শনির আখড়ায় হামলা চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ জড়িত ছয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে ব্রিফিংয়ে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

কোটা সংষ্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সময় রাজধানীর শনিরা আখড়া ও রায়েরবাগে পিটিয়ে হত্যা করা হয় পুলিশ সদস্যদের।

এ ঘটনায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ ছয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, মাস্টারমাইন্ড মাসুদ রানার নেতৃত্বে গত ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগে অগ্নিসংযোগ করে আবু বকর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া, তারেকসহ ২৫-৩০ জনের একটি দল। এ সময় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তারা।

ব্রিফিংয়ে হত্যাকারীদের স্বীকারোক্তির ভিডিও দেখানো হয়।

পুলিশের মনোবল ভেঙে দিয়ে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই পুলিশ হত্যাকাণ্ডের মিশন বলে ব্রিফিংয়ে দাবি করেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

ব্রিফিংয়ে এই অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, মেট্রোরেলে হামলাকারীদেরও তথ্য বেরিয়ে আসছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৩   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ