‘মুক্তিযোদ্ধা কোটা সুবিধা কারা পাবে জানতে রিভিউ করা হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মুক্তিযোদ্ধা কোটা সুবিধা কারা পাবে জানতে রিভিউ করা হবে’
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪



‘মুক্তিযোদ্ধা কোটা সুবিধা কারা পাবে জানতে রিভিউ করা হবে’

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশের সুবিধা কারা নেবে তা জানতে আপিল বিভাগে সরকার রিভিউ আবেদন করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

আ ক ম মোজ্জাম্মেল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে মহামান্য আদালত যে রায় দিয়েছেন, আমরা সেটিকে স্বাগত জানাই। মেধার ভিত্তিতে ৯৩ শতাংশের পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশের সুবিধা কারা নেবে- তা জানতে আপিল বিভাগের কাছে আমার রিভিউ আবেদন করব।

তিনি বলেন, কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত গ্রহণের জন্যও আদালতকে অনুরোধ জানানো হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটিও আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এ সময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য শাহজাহান খান, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক চেয়ারম্যান হেলাল মোর্শেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৫:১৯   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ