সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ২

প্রথম পাতা » খুলনা » সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ২
শুক্রবার, ৯ আগস্ট ২০২৪



সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ২

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের এক নেতা ও কর্মী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) তাদের আটক করে বিজিবি।

আটকরা হলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন ওরফে খোড়া টুটুল এবং খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সমর্থক আমজাদ হোসেন।

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক গণমাধ্যমকে জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এ তথ্যের ভিত্তিতে সীমান্তে বিশেষ নজর রাখা হয়।

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া দুপুরে ভারতে যাওয়ার সময় আমজাদ হোসেনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৫:০৭   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ