চলতি বছরে সব টেস্ট খেলতে চান সাকিব

প্রথম পাতা » খেলাধুলা » চলতি বছরে সব টেস্ট খেলতে চান সাকিব
সোমবার, ১২ আগস্ট ২০২৪



চলতি বছরে সব টেস্ট খেলতে চান সাকিব

গত ৬ বছরে সাকিব আল হাসান খেলেছেন মোটে ১৬টি টেস্ট ম্যাচ। যে কারণে টেস্ট সিরিজ আসলেই জল্পনা-কল্পনা শুরু হয় তাকে নিয়ে। জাতীয় দলকে বলতে গেলে নিজের খেয়ালখুশির জায়গা বানিয়ে ফেলেছিলেন টাইগার এই ক্রিকেটার। নিজের মন মর্জিমত খেলেছেন। এমনকি টেস্ট ম্যাচ আসলে বিশ্রামের কথা বলে ম্যাচ না খেলার অভিযোগও রয়েছে সাকিবকে নিয়ে।

চলতি বছরে ৮টি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। যার সবগুলোই খেলবেন তিনি এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান এই নির্বাচক।

এ সময় লিপু বলেন, ‘আমরা যে আটটি টেস্ট ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে যা শেষ হবে তিনি সবগুলোতেই অ্যাভেইলেবল থাকবেন। তিনি নিয়মিতভাবেই অনুশীলন সেশনে আসবেন। অনুশীলন সেশনে খেলোয়াড়, বিদেশি কর্মকর্তা সবারই নিরাপত্তার একটা ব্যাপার থাকবে। বর্তমান পরিস্থতির আলোকে সেটা দেশকে নিশ্চিত করতেই হবে। সাকিব দেশের একজন শীর্ষ খেলোয়াড়।’

লিপু নিশ্চিত করেছেন রাজনীতিতে নাম থাকলেও সাকিব খেলছেন মেধার ভিত্তিতে, ‘সাকিব যেহেতু রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন আমরা তাকে নিয়ে ভেবেছি। তার সিলেকশানটা হয়েছে তার খেলার মেধার উপরে। সেক্ষেত্রে যা আমরা সবসময় করি সেটাই করেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে পেয়েছেন। আমি যদি সিলেকশান প্যানেলে থাকি আমরা সবসময় মেধাটাকেই গুরুত্ব দেব।’

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৬   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ