নিত্যপণ্যের দাম কমার নিশ্চয়তা দিলেন অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » নিত্যপণ্যের দাম কমার নিশ্চয়তা দিলেন অর্থ উপদেষ্টা
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



নিত্যপণ্যের দাম কমার নিশ্চয়তা দিলেন অর্থ উপদেষ্টা

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেইসঙ্গে নিত্যপণ্যের দাম কমবে বলে নিশ্চয়তাও দিয়েছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করতে এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।

তিনি বলেন, ‘দ্রুত কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এরইমধ্যে উৎপাদন এবং সরবরাহের দিকে মনোযোগ দিয়ে কাজ শুরু করেছি। কাকে ধরব, কাকে আটকাব সেটা মূল বিষয় নয়; এখন প্রধান কাজ হলো জিনিসপত্রের দাম কমানো।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জিনিসপত্রের দাম রাতারাতি একেবারেই কমানো সম্ভব হবে, বিষয়টা সেরকম হয়তো নয়। কিন্তু দাম কমবে এটা নিশ্চিত। মানুষের মধ্যে একটা স্বস্তি মিলবে শিগগিরই।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বাড়বে। উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২১   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ