মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক

প্রথম পাতা » খুলনা » মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি তাকে আটক করে।

আটক পিভি জন সিলভার রাজ তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুদু থানার আনগুনগর গ্রামের বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক মো.আজিজুস শহীদ।

তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। এরপর গত ১৩ জুন আদালত থেকে জামিন পেয়ে পলাতক ছিলেন পিভি জন। সবশেষ গত সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে আবারও তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করলে রাতেই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পরে রাত ৮টার দিকে আটককৃত ভারতীয় ওই পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলে জানান ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।

বাংলাদেশ সময়: ২১:৪২:২০   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ