ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ রোববার, ১৮ আগস্ট ২০২৪। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১২০১ - রিগা শহর প্রতিষ্ঠিত হয়।
১৫৮৭ - আমেরিকায় প্রথম ইংরেজ শিশু ভার্জিনিয়া ডেয়ারের জন্ম।
১৮০০ - লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।
১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপোর্ট সেই দেশের সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন।
১৮১২ - স্মোলেনস্কের যুদ্ধে রুশরা নেপোলিয়ানের কাছে পরাজিত হন।
১৮৩০ - ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
১৯৪৫ - তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচার হয়।
১৯৫৮ - ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।
১৯৫৮ - ব্লাদিমির নবোকভের বিখ্যাত ও বিতর্কিত উপন্যাস ‘ললিতা’ যুক্তরাষ্ট্রে প্রকাশ হয়।
১৯৬১ - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
১৯৬৩ - জেমস মেরেডিথ প্রথম কালো নাগরিক, যিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৭১ - ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সেনা দল ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।
১৯৭৪ - পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান প্রদেশের মরুভূমিতে ভারত প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়।
২০০৮ - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ চাপের মুখে পদত্যাগ করেন।

জন্ম
১৭০০ - প্রথম বাজিরাও, একজন প্রসিদ্ধ ভারতীয় সেনাপতি।
১৭৫০ - আন্তোনিও সালিয়েরি, ইতালীয় ধ্রুপদী সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিক্ষক।
১৭৯৪ - জন ক্লার্ক মার্শম্যান ইংরেজ সাংবাদিক ও ঐতিহাসিক, জনপ্রিয় সংবাদপত্র ‘ফ্রেন্ড অব ইন্ডিয়া’র প্রকাশক।
১৯০০ - বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ভারতের প্রথম নারী সভাপতি।
১৯০৮ - বিল মেরিট, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
১৯২৭ - রোজালিন কার্টার, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের সহধর্মিণী।
১৯৩৩ - রোমান পোলান্‌স্কি, পোল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৩৩ - জুস্ত ফোঁতেন, ফ্রান্সের সাবেক ফুটবলার।
১৯৩৪ - গুলজার, প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক।
১৯৩৫ - গেইল ফিশার, মার্কিন অভিনেত্রী।
১৯৩৬ - রবার্ট রেডফোর্ড, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৫৪ - ভিকে শশিকলা, ভারতীয় ব্যবসায়ী নারী রাজনীতিবিদ হয়ে উঠেছেন।
১৯৪৮ - ফারুক, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
১৯৪৯ - সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার, গবেষক।
১৯৫৬ - সন্দ্বীপ পাতিল, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৬৭ - দলের মেহেন্দী, ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, লেখক, প্রযোজক, সম্পাদক এবং পরিবেশবিদ।
১৯৬৯ - অ্যাডওয়ার্ড নর্টন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী।
১৯৮০ - এস্তেবান কাম্বিয়াসো, সাবেক আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৮৩ - ক্যামেরন হোয়াইট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও মেলবোর্ন স্টার্সের অধিনায়ক।
১৯৯৩ - মিয়া মিচেল, অস্ট্রেলিয়ান অভিনেত্রী এবং গায়িকা।

মৃত্যু
১২২৭ - চেঙ্গিজ খান, প্রধান মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান, ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি।
১৬৪৮ - ইব্রাহিম (উসমানীয় সুলতান), অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন।
১৮৫০ - অনরে দ্য বালজাক, ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার।
১৮৯৮ - রামতনু লাহিড়ী, বাঙালি সমাজ সংস্কারক ও শিক্ষাসংগঠক।
১৯৪৫ - সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী।
১৯৪৫ - সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা।
১৯৬৮ - মওলানা মুহাম্মদ আকরাম খাঁ, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।
১৯৬৯ - হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক।
১৯৭৫ - শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা।
১৯৮০ - দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক।
১৯৯৮ - পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী।
২০০৯ - কিম দায়ে জং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ছিলেন।
২০১৫ - শুভ্রা মুখোপাধ্যায়, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:১৮   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ