রোনালদোকে কাঁদিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন আল হিলাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোনালদোকে কাঁদিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন আল হিলাল
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



রোনালদোকে কাঁদিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন আল হিলাল

গত মৌসুমে কিংস কাপের ফাইনালে রোনালদোর আল নাসরকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আল হিলাল। এবার নতুন মৌসুম শুরুর আগে আরও একটি ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে এবারেও শিরোপা ঘরে তুলতে পারেনি রোনালদোর আল নাসর। সৌদি সুপার কাপের ফাইনালে নেইমারের আল হিলালের কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরে শিরোপা খুইয়েছে রোনালদো-মানেরা।

শনিবার ( ১৭ আগস্ট) ফাইনালে মাঠে নামার আগেই নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে আল হিলালকে হুঙ্কার রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নেমেও তার প্রমাণ দিয়েছিলেন তিনি। প্রথমার্ধে গোল করে এগিয়ে নেন এই পর্তুগিজ পোস্টারবয়। তবে শেষ রক্ষা হয়নি আল নাসরের। বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে পঞ্চম শিরোপা ঘরে তুলেছে আল হিলাল।

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শুরুতে দুই দলই দেখে শুনে এগোতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগোতে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। তবে বিরতিতে যাওয়ার আগে (৪৪ মিনিটে) গোল করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদো। তাকে অ্যাসিস্ট করেন আব্দুলরহমান গরিব।

কিন্তু ৩৯ বছর বয়সী তারকা রোনালদোর চোখ পানিতে ছলছল হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে আল হিলালের ১৭ মিনিটের ঝড়ে। ৫৫ মিনিট থেকে ৭২ মিনিট পর্যন্ত ৪ গোল করে আল হিলাল। বলতে গেলে দুই সার্বিয়ান তারকাই রোনালদোর স্বপ্ন ধুলিসাৎ করে দেন। ৫৫ মিনিটে গোল করেন আল হিলালের সার্বিয়ান মিডফিল্ডার সার্জেজ মিলিনকোভিক-সাভিক। এতে ১-১ সমতায় ফেরে আল হিলাল।
এরপর ৬ মিনিটের মধ্যে আল হিলালের হয়ে দুটি গোল করে বসেন আরেক সার্বিয়ান আলেকসান্ডার মিত্রোভিক। ৬৩ ও ৬৯ মিনিটে গোল করেন তিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৭২ মিনিটে ব্যবধান ৪-১ করেন আল হিলালের ম্যালকম। এতে রোনালদোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

এ সময় মাঝমাঠে ভীষণ হতাশ দেখায় রোনালদোকে। দুই হাত গালে ঠেকিয়ে ঘুমের ভঙ্গি করলেন পর্তুগিজ মহাতারকা। সেখানেই থামলেন না তিনি, হাতের ইশারায় বুঝিয়ে দিলেন সব আশাই শেষ। অনেকটা অসহায় আত্মসমর্পণই করে আল নাসর। শেষ পর্যন্ত ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রোনালদো।

বাংলাদেশ সময়: ১৪:০৮:৫৫   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: মাহবুব আনাম
হানিফ সংকেতের ঈদ আনন্দের ‘ইত্যাদি’ আজ
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ : হুইপ দুলু
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
প্রধানমন্ত্রীকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ: রিজভী
দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন: ডা. শফিকুর
বরগুনা ক্রোকে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করলেন চীফ হুইপ
প্রভাবশালীদের কাছ থেকে প্রত্যেকটি খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব, বললেন তথ্যমন্ত্র‍ী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ