রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে রান বন্যায় ভাসাচ্ছে পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে রান বন্যায় ভাসাচ্ছে পাকিস্তান
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪



রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে রান বন্যায় ভাসাচ্ছে পাকিস্তান

গতকাল শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশি বোলাররা। তবে দিনের শেষ দুই সেশনে দাপট ছিল পাকিস্তানি ব্যাটারদের। সেই ধারা আজও অব্যাহত রেখেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে এখনও পর্যন্ত উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। সেঞ্চুরি ছুঁয়ে অপরাজিত আছেন দুই ব্যাটার সৌউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান।

আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। গত দিনের অপরাজিত দুই ব্যাটার আজ সকালে দেখে-শুনে খেলেছেন। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাবলীল ব্যাটিং করেছেন। শাকিল-রিজওয়ান জুটিকে প্রথম সেশনে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি বাংলাদেশি বোলাররা।

দুজনই ফিফটি করে লাঞ্চ বিরতিতে যান। বিরতি থেকে ফিরে দ্রুত রান তুলছেন তারা। ইতোমধ্যে দুজনেই তিন অঙ্ক ছুঁয়েছেন। সেঞ্চুরি করেও একই গতিতে ব্যাট করছেন তারা। বিপরীতে সাদা-মাটা বোলিং বাংলাদেশের।

প্রথম ইনিংসে ৮৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রান। ১৩২ রান নিয়ে উইকেটে আছেন সৌউদ শাকিল ও অপর অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ ১২১ রান।

এর আগে প্রথম দিন শেষে ৪১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান। ৫৭ রান নিয়ে উইকেটে ছিলেন সৌউদ শাকিল ও অপর অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ ছিল ২৪ রান।

বাংলাদেশ সময়: ১৫:২৫:১৮   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ