মুক্তি পেল ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তি পেল ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



মুক্তি পেল ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতন ঘিরে প্রায় মাস ধরে অচল রয়েছে দেশের প্রেক্ষাগৃহ। কিছু সিনেমা হল খোলা থাকলেও তাতে দেখা গেছে দর্শকশুন্যতা। এরইমধ্যে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’ সিনেমা। সারাদেশের ২১ প্রেক্ষাগৃহে একযোগে চলছে ছবিটি।

মুক্তি প্রসঙ্গে ছবিটির পরিচালক মনতাজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ছবিটি গত মাসে মুক্তির কথা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনে কারণে পেছাতে হয়েছে। যদিও আন্দোলনের রেশে দর্শকখরা রয়েছে। এখন আবার কয়েকটি জেলায় বন্যা। তারপরও নতুন ছবি মুক্তি দিতে হবে। তা না হলে দর্শকের হলমুখী হওয়ার আগ্রহ একেবারেই কমে যাবে।’

মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ডিপজল এবং মায়া চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। ছবিটির গল্প এমন- শহর থেকে পড়াশোনা শেষ কর গ্রামে ফেরেন মায়া। তার ইচ্ছা, গ্রামের স্কুলে শিক্ষকতা করবেন। গাঁয়ের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবেন। কিন্তু এলাকায় ফিরে দেখতে পান, স্থানীয় একজন স্কুলের জায়গা দখল করে মাদকের আখড়া বসিয়েছেন। গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে জায়গাগুলো দখলমুক্ত করতে করতে চান মায়া। কাজটি করতে গিয়ে ওই মানুষটির সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা পর্যায়ে জীবনের হুমকির মুখে পড়েন মায়া।

এছাড়াও ‘অমানুষ হলো মানুষ’ ছবিতে আরও অভিনয় করেছেন জয় চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:১৯   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ