ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা আর্ন্তজাতিক মহাসড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহীন চৌধুরী (৪৮) ও চঞ্চল (৩৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে আখাউড়াগামী একটি মোটরসাইকেলে সঙ্গে বিপরীত দিক থেকে আশা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের দুজন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান।

এ সময় অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য আখাউড়া ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫৯   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ