টুঙ্গিপাড়া থেকে নৌকা এলো কুমিল্লায়, চলছে ত্রাণ বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » টুঙ্গিপাড়া থেকে নৌকা এলো কুমিল্লায়, চলছে ত্রাণ বিতরণ
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



টুঙ্গিপাড়া থেকে নৌকা এলো কুমিল্লায়, চলছে ত্রাণ বিতরণ

কুমিল্লায় বন্যা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে নৌকা ছাড়া উদ্ধার ও ত্রাণ কার্যক্রম একেবারেই ভেঙে পড়েছে। যে কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আনা হয়েছে ১৫টি নৌকা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এ কে এম জিলানী এসব নৌকা নিয়ে কুমিল্লায় এসেছেন। রোববার (২৫ আগস্ট) বুড়িচং উপজেলার ষোলানল ইউনিয়নের ভরাসার বাজার এলাকায় তাদের দেখা গেছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এ কে এম জিলানী বলেন, আমরা কালকে এসেছি। খাবার নিয়ে এলেও খাবার রিমোট এরিয়ায় দিতে পারিনি। তাই সঙ্গে সঙ্গে আমার এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া খবর দিয়ে ১৬টি নৌকা ব্যবস্থা করি। ১৫টি নিয়ে এসেছি কুমিল্লা। একটি লক্ষ্মীপুর পাঠিয়েছি। চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ সারাদেশে আমাদের টিম কাজ করছে। ১৬ কোটি মানুষের এমন সহযোগিতা আগে কখনোই দেখিনি। সবাই একযোগে সহযোগিতা করছে।

তিনি বলেন, কুমিল্লার অবস্থা নাজুক। এখানে নৌকা বা পানির বাহন ছাড়া কাজ করা অসম্ভব। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের পর্যাপ্ত পানি, খাবার, শুকনো খাবার, শিশুখাদ্য ও গো-খাদ্য আছে। শুধু সঠিক মনিটরিং করে সেগুলো বন্যার্তদের মাঝে পাঠানো দরকার।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহসভাপতি পারভেজ আলম, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়াসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৪   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ