ম্যাচসেরা পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক

প্রথম পাতা » খেলাধুলা » ম্যাচসেরা পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



ম্যাচসেরা পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিমই সবচেয়ে অভিজ্ঞ। রাওয়ালপিন্ডিতে নিজের অভিজ্ঞতার ডালি পুরোটাই যেন মেলে ধরেছিলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। ২২ চার ও ১ ছয়ে করেছেন ১৯১ রান। বাংলাদেশের জয়ের বড় ভিত করেছেন ওই এক ম্যারাথন ইনিংস দিয়ে।

৫ম দিনে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাংলাদেশের জয় হয়ে যায় সময়ের ব্যাপার। আর ঐতিহাসিক এই জয়ের দিনে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও হাতে পেয়েছেন মুশফিকুর রহিম।

ম্যাচসেরা হিসেবে পাওয়া প্রাইজমানির পুরোটাই বাংলাদেশের বানভাসি মানুষের জন্য দেয়ার ঘোষণাটাও রাওয়ালপিন্ডি থেকে দিয়ে রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল।

তীব্র বন্যায় দেশের ৯ জেলায় ১০ লাখ মানুষ পার করছেন মানবেতর জীবন। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে বাংলাদেশের সেই মানুষদেরই স্মরণ করেছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এবার সেই একই মঞ্চ থেকে মুশফিক জানালেন সহায়তার কথা।

বৃষ্টি কমে আসায় দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে। তবে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি এখনো নাগালের বাইরে। পানিবন্দী মানুষের সহায়তায় এগিয়ে এসেছে পুরো বাংলাদেশই। বিদেশের মাটিতে ক্রিকেট দিয়ে মানুষকে আনন্দ বিলিয়ে দেয়া মুশফিকও যুক্ত হলেন এই স্রোতে।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৫   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ