সিটি কর্পোরেশনের নগর যুব কাউন্সিলের কর্মশালা সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিটি কর্পোরেশনের নগর যুব কাউন্সিলের কর্মশালা সম্পন্ন
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



সিটি কর্পোরেশনের নগর যুব কাউন্সিলের কর্মশালা সম্পন্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত নগর যুব কাউন্সিলরবৃন্দের কার্যপ্রণালী নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) নগরীর একটি রেঁস্তোরায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সকাল৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত কর্মশালাটি চলে।

কর্মশালায় আগামী বছরগুলোতে সিটি কর্পোরেশনে কিভাবে যুব কাউন্সিলরগণ নতুন উদ্যোগ এবং উপযুক্ত কার্যক্রম পরিচালনা করা যায় এবং নগর যুব কাউন্সিলরদের একটি শক্তিশালী ও দক্ষ দল হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত, উপপরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, সিরাক-বাংলাদেশ এর অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার লুৎফা পাঠান, আইটি এন্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট দারুল আহমেদ ঈশান এবং নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী নবি নেওয়াজ সাকিব।

উল্লেখ্য যে, জাতিসংঘের অঙ্গসংস্থা UNDEF এর আর্থিক ও UN-Habitat এর কারিগরি সহায়তায় নগর যুব কাউন্সিল গঠনে তরুণদের সম্পৃক্তকরণ প্রকল্পের অংশ হিসেবে সিরাক-বাংলাদেশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যৌথভাবে নারায়ণগঞ্জ ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন ২০২৪, পরিচিতি সভা এবং শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৩:২৯   ৩৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ