আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে : গয়েশ্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে : গয়েশ্বর
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে : গয়েশ্বর

আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত এ দেশের জনগণের ভালোবাসা পেতে পারে বলে মনে করি না।

রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়েছে।
দীর্ঘ পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়েছে। তবুও রাজনৈতিক দলগুলো সফল হয়নি।

সেই ধারাবাহিকতায় এবার ছাত্র জনতার গণ-আন্দোলনে বিদায় নিতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সরকার। বুকে গুলি ধারণ করে শহীদ হয়ে ছাত্র জনতা পুরো দেশবাসী ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণ করেছে।
আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে প্রিয় বাংলাদেশকে তারা দ্বিতীয় বার স্বাধীন করেছে।

কোন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমানুল্লাহ সেলিম মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, অ্যাডভোকেট শাহিন রহমানস অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:১৩:১৫   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ