গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিঘাটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া।

এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন: সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ, সাকিবুর রহমান (৩৫) ও রহিজ শেখ (২৪)।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, ‘সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ৫ জন নিহত হন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া ২৫ আহতের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

কাশিয়ানী থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, ‘এখন পর্যন্ত ৫ জনের মধ্যে চারজনের নাম শনাক্ত করতে পেরেছি। এরমধ্যে নিহত তানিয়া আফরোজ এবং তার বোন চহুরা একই বাসে ছিলেন। তাদের দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। তবে তিনি তানিয়া না কি চহুরা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৭   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ