গাজায় স্কুলে ইসরাইলি হামলায় নিহত ১৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় স্কুলে ইসরাইলি হামলায় নিহত ১৮
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



গাজায় স্কুলে ইসরাইলি হামলায় নিহত ১৮

গাজার মধ্যাঞ্চলের একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের স্টাফসহ ১৮ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, নুসিরাতের আল জাউনি স্কুলে বুধবার ইসরাইলি বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ)দু’জন সদস্যও রয়েছে। নুসিরাতের আল জাউনি স্কুলটিতে এর আগেও ইসরাইল বেশ কয়েক দফা হামলা চালিয়েছে।
এদিকে ইউএনআরডব্লিউএ এ হামলায় তাদের ছয়জন স্টাফ নিহত হয়েছে বলে দাবি করেছে। একক কোন হামলায় এটিই জাতিসংঘের সর্বোচ্চ সংখ্যক নিহতের ঘটনা বলে ইউএনআরডব্লিউএ জানিয়েছে। গাজার কোন এলাকাই নিরাপদ নয় উল্লেখ করে জাতিসংঘ সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পৃথক এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ শুরুর পর স্কুলটিতে পাঁচ দফা হামলা চালানো হয়েছে। যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া প্রায় ১২ হাজার লোক স্কুলটিতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেয়া অধিকাংশই নারী ও শিশু।
এদিকে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস নিহতের এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন।
এক্সে তিনি বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। হামলায় আরো অন্তত ১৮ জন আহত হয়েছে বলে গাজার প্রতিরক্ষা সংস্থা থেকে বলা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা আল জাউনি স্কুলের ভেতর হামাসের কমান্ড সেন্টার লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
সম্প্রতি ইসরাইলি বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া বিভিন্ন স্কুলে হামলা চালিয়ে আসছে। ইসরাইলের অভিযোগ, এসব স্কুলে লুকিয়ে থেকে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা তৎপরতা চালাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। ওই দিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৪১ হাজার ৮৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৫   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ফিরলেন মমতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ