পায়রা বন্দর প্রকল্পের টাকা শতভাগ সদ্ব্যবহার হবে: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পায়রা বন্দর প্রকল্পের টাকা শতভাগ সদ্ব্যবহার হবে: সাখাওয়াত
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



পায়রা বন্দর প্রকল্পের টাকা শতভাগ সদ্ব্যবহার হবে: সাখাওয়াত

নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। এর কাজ যেন আরো ত্বরান্বিত হয় এবং প্রকল্পে বরাদ্দের টাকা যেন শতভাগ সদ্ব্যবহার করা হয় তা নিশ্চিত করা হবে।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, বন্দরটিকে লাভজনক করতে হলে এর কানেক্টিভিটি উন্নয়নে জোর দিতে হবে। এজন্য চার লেন রাস্তা ও রেললাইনের কাজ দ্রুত শুরু করতে হবে। এ ছাড়া দেশের আমদানি পণ্যের কিছু অংশ এই বন্দরে খালাস করে আয় বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এতে অন্য বন্দরগুলোর ওপরেও চাপ কমবে।

তিনি বলেন, ‘বিশ্বের কোনো বন্দর রাতারাতি প্রতিষ্ঠা হয়নি, এ জন্য সময় দিতে হবে।’

এরই মধ্যে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং শেষ হয়েছে, মেইন্টিনেন্সের মাধ্যমে চ্যানেলের নাব্যতা বজায় রেখে বন্দর সচল রাখা হবে বলেও জানান তিনি।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্মসচিব), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ, ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান (প্রকল্প পরিচালক,পাবক)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৯   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
শুধু ফলাফল নয়, মানবিক মূল্যবোধেও গুরুত্ব দিতে হবে: ডিসি
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণে সর্বোচ্চটা দিতে চাই: মাধবী মার্মা
স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠন করতে হবে
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ