ভিকির কোমর জড়িয়ে মেয়েদের মত নাচলেন শাহরুখ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিকির কোমর জড়িয়ে মেয়েদের মত নাচলেন শাহরুখ!
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪



ভিকির কোমর জড়িয়ে মেয়েদের মত নাচলেন শাহরুখ!

আরব আমিরাতে চলছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস- আইফার আসর। সেখানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউড কিং শাহরুখ খান। সেখানে তার সঙ্গী ছিলেন বলিউডের জনপ্রিয় নায়ক ভিকি কৌশল। এমন সময় সঙ্গী ভিকিকে নিয়ে মঞ্চে নাচের তালে আগুন ধরিয়ে দিলেন বলিউড বাদশাহ!

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ খান তার বলিউড সতীর্থ ভিকির সঙ্গে ‘ও আন্তাভা’ গানে কোমর দোলাচ্ছেন। পুষ্পা ছবির এই গানে নাচতে দেখা যায় অভিনেত্রী সামান্থাকেও।

মজাদার সেই নাচের ভিডিওতে শাহরুখকে মেয়েলি অঙ্গভঙ্গি করতে দেখা যায়। অন্যদিকে ভিকি কৌশল তার অন্তরের আল্লু অর্জুনকে জাগিয়ে তোলেন। গানের ভাইরাল হুকস্টেপ নকল করার যথাসাধ্য চেষ্টা করেন দুজনেই। কিন্তু শুধু তো দক্ষিণে আটকে থাকলে চলবে না। এরপর বলিউডের এই দুই হিরো নিজেদের গান ‘মেরে মেহবুব মেরে সানাম’ এ জমিয়ে নাচলেন।

এদিকে আরেকটি ভিডিওতে দেখা যায়, করণ জোহর ও ভিকি কৌশলের ডান্স মাস্টার হয়ে ‘ঝুমে জো পাঠান’-এর হুকস্টেপ শেখাচ্ছেন শাহরুখ। পাঠান ছবির এই গানে শাহরুখকে টেক্কা দিতে বেগ পেলেন ভিকি। তবে ‘তওবা তওবা’ গান বাজতেই ছবিটা কিন্তু আলাদা।

বৃহস্পতিবার ভোরে শাহরুখ যখন আইফা অ্যাওয়ার্ডস হোস্ট করতে আবু ধাবির উদ্দেশ্যে রওনা হন, তখন মুম্বাই বিমানবন্দরে উৎসাহী ভক্তদের ভিড় ছিল। দেহরক্ষী ও ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে শাহরুখ মরু শহরে উড়ে যান।

২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আরব শহরে চলছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) নতুন সংস্করণ। তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য নিবেদিত আইফা উৎসব দিয়ে তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছিল। অনুষ্ঠানে মেগাস্টার চিরঞ্জীবীকে সম্মানিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০০:০৬   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ