সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন
বুধবার, ২ অক্টোবর ২০২৪



সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জুলুম, নির্যাতনসহ ইছাখালীর ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। বুধবার (২ অক্টোবর) কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সভাপতি বিধান কৃষ্ণ রায়, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র গোপ, দয়াল চন্দ্র শীল, সুমন চন্দ্র শীল, উত্তম সাহাসহ আরো অনেকে।

উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময় হামলা ও নির্যাতন করছে সন্ত্রাসীরা।
গতকাল রাতে ইছাখালীর ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে দুষ্কৃতকারীরা।

বাংলাদেশ সময়: ২২:০৬:১৬   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নলুয়াপাড়ায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, মালিককে জরিমানা
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি মোঃ রায়হান কবিরের
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
আধুনিক দাসত্ববিরোধী আইন আরও কঠোর করছে অস্ট্রেলিয়া
ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চীনের জিংইয়ের
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
সুনামগঞ্জে পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান
নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল ইসলাম বাবুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ