অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের

প্রথম পাতা » খেলাধুলা » অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

পাঁচ ম্যাচ সিরিজে আজ পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। পঞ্চম ও শেষ ম্যাচের আগে প্রথম টি-টোয়েন্টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

টি-টোয়েন্টিতে টানা আট সিরিজ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল অস্ট্রেলিয়া। আগের আট সিরিজের মধ্যে সাতটিতে জয় ও ১টিতে ড্র করেছিল অসিরা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ সিরিজ ভারতের কাছেই হেরেছিল অস্ট্রেলিয়া।

আজ ব্রিসবেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ৪ দশমিক ৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।

এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

ভারতের হয়ে অভিষেক ১টি করে চার-ছক্কায় ১৩ বলে ২৩ এবং গিল ৬টি চারে ১৬ বলে ২৯ রানের অপরাজিত থাকেন।

২৩ রানের ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ব্যাটারর হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিষেক। ২৮ ইনিংসে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ২৭ ইনিংসে এক হাজার করে রেকর্ডটা দখলে বিরাট কোহলির।

টি-টোয়েন্টি সিরিজের সেরা হন অভিষেক।

চলতি সফরের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩৫   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ