এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কিমের
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

পিয়ংইয়ংয়ের ভূখণ্ডে দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্র আক্রমণ করলে উত্তর কোরীয় বাহিনী ‘বিনা দ্বিধায়’ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার (৪ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

কিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘শত্রুরা যদি আমাদের (উত্তর কোরিয়া) সার্বভৌমত্বে আঘাত করে, সশস্ত্র বাহিনী ব্যবহার করার চেষ্টা করে… আমরা পারমাণবিক অস্ত্রসহ সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করবো।’

কেসিএনএ জানিয়েছে, কিম বুধবার (২ অক্টোবর) পিয়ংইয়ংয়ের পশ্চিমে একটি বিশেষ বাহিনীর সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় এসব কথা বলেন।

এই সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া একটি সামরিক কুচকাওয়াজ করার পর কিমের মন্তব্য সামনে এলো। ওই আয়োজনে, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ‘উত্তর কোরিয়ার শাসনের অবসান’ হবে বলে হুমকি দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

তিনি বলেছিলেন, ‘উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেষ্টা করে, তাহলে তারা আমাদের সামরিক বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোরিয়া জোটের দৃঢ় ও অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।’

এই মন্তব্যের জবাবে, কিম জং উন দক্ষিণ কোরিয়ার নেতাকে ‘পুতুল’ এবং একজন ‘অস্বাভাবিক মানুষ’ বলে উল্লেখ করেছেন বলে জানিয়েছে কেসিএনএ।

বাংলাদেশ সময়: ১২:০৩:৫৬   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ