এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ড: ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রথম পাতা » চট্টগ্রাম » এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ড: ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪



এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ড: ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।

নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে ‘সোফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সিপিএ এ তদন্ত কমিটি গঠন করে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এ তথা জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমানের নেতৃত্বে গঠিত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কস্ট গার্ড, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এবং নৌপরিবহন অধিদফতরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

তদন্ত কমিটিকে এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং সোফিয়া জাহাজে অগ্নিকান্ডের কারণ উদঘাটন, এলপিজি পরিবহনে জাহাজ এবং জাহাজ সমূহের নাবিকদের আন্তর্জাতিক মানদন্ড, পরিবাহিত এলপিজির পরিবহন ও উপযুক্ততা নিরূপণ, অগ্নিদুর্ঘটনার ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি ও দায় দায়িত্ব নিরুপন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনাপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নৌপরিবহন উপদেষ্টা এই ঘটনাসহ সাম্প্রতিক সময়ে জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একইসাথে কতৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনপূর্বক জাহাজ সমূহের বাড়তি নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০১   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ