নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৯ জেলের অর্থদণ্ড

প্রথম পাতা » চট্টগ্রাম » নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৯ জেলের অর্থদণ্ড
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪



নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৯ জেলের অর্থদণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ফেনী নদী থেকে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারী তার কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডিতরা হলেন- উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. রাকিবুল হাসান (২২) মজিবুর রহমান বাদশা (২২) মো. শাকিল (২১) সাইফুল ইসলাম (৩০) সজিব (২৪) রিফাত (২০) জহির ইসলাম (২৮) মো.ইউসুফ (২২) আবদুল মান্নান (৪২)।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার জানান, ইলিশ প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ক্লোজার ঘাট এলাকার ছোট ফেনী নদীতে ইলিশ আহরণ করতে নামেন ৯ জেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে ২৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেন।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৭   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ