রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪



রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্যে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙ্গামাটি জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদরুল আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করা হয়।

আলোচনা সভার আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরে সচেতনতা মুলক র‌্যালী বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০২:০৫   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ