নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতরা সকলেই বাসযাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের প্রতিনিধি শফিকুল ইসলাম এবং পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত।

জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ও ৩ জন আহত হন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (১৯ অক্টোবর) সকালে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতরা আশঙ্কামুক্ত।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৯   ৫৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ