ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেনীতে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার মগাইছড়ি গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৯) ও মো. হোসেন আলীর ছেলে মো. জয়নাল আবেদিন (৪৫)।

রোববার (২০ অক্টোবর) চট্টগ্রাম র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ শরিফ উল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারের একটি হোটেলের সামনে মাদকদ্রব্যসহ গাড়িতে উঠার উদ্দেশ্যে অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে শনিবার আনুমানিক রাত ১২টার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে উপস্থিত হওয়া মাত্রই দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা মো. জয়নাল আবেদিন ও মো. সিরাজুল ইসলামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পলিথিনের ভেতরে স্কসটেপ দিয়ে মোড়ানো ৩৭টি বান্ডিল এ মোট ১৯.৫ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

গ্রেফতার আসামি ও জব্দ মাদকদ্রব্য বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০৬   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ