নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহারে সরকার সকল সহযোগিতা করবে: শিল্প উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহারে সরকার সকল সহযোগিতা করবে: শিল্প উপদেষ্টা
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহারে সরকার সকল সহযোগিতা করবে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহারে সরকার সব ধরনের সহায়তা করবে।
আজ রোববার শিল্প ভবনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিল্প উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, দেশের শিল্পের অবস্থা সম্পর্কে অবগত আছি। আমরা চাই দেশে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি পাক। দেশীয় শিল্প যাতে টিকে থাকতে পারে সে জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময়ে তিনি দক্ষ কর্মী তৌরীর ক্ষেত্রে কোর্স কারিকুলাম প্রণয়ন ও দক্ষ প্রশিক্ষক সৃষ্টিতে প্রতিনিধি দলের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আহবান করেন।
শিল্প উপদেষ্টা শ্রমিক-মালিক সু-সম্পর্ক বজায় রেখে শিল্প প্রতিষ্ঠান পরিচালনা এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের আহবান জানান।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও বিসিআইয়ের সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫২:১৮   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ