ঘরোয়া ক্রিকেটের পৃষ্ঠপোষকতা পেল বিসিবি

প্রথম পাতা » খেলাধুলা » ঘরোয়া ক্রিকেটের পৃষ্ঠপোষকতা পেল বিসিবি
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



ঘরোয়া ক্রিকেটের পৃষ্ঠপোষকতা পেল বিসিবি

প্রথমবারের মতো মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে যাচ্ছে ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। এই তিন বিভাগের টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক বছরের চুক্তি করেছে মেঘনা ব্যাংক।

মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা করেছে বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহা।

এবারের এই তিন বিভাগের টুর্নামেন্টের জন্য বিসিবির সঙ্গে ১ কোটি টাকার চুক্তি করেছে ব্যাংকটি। সংবাদ সম্মেলনে বিসিবির হাতে সেই চেক তুলে দেন মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিওয়া শাহাদত এবং মার্কেটিং বিভাগের প্রধান মোয়াজ্জিম হোসেন জুয়েল।

আগামী ২৫ অক্টোবর মাঠে গড়াবে ঢাকা তৃতীয় বিভাগের ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে মোট ২০টি টুর্নামেন্ট অংশগ্রহণ করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রূপগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ক্রিকেট একাডেমি এবং নারায়নগঞ্জ। মোট ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আর ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগের লিগ, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে।

অন্যদিকে প্রথম বিভাগের টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১২ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে।

উল্লেখ্য, এতদিন এই টুর্নামেন্ট গুলো আয়োজন করে আসছিল বিসিবি। এবার মেঘনা ব্যাংকের সহযোগিতা পাওয়ায় দেশের ক্রিকেটে পাইপ লাইনকে শক্ত করতে টুর্নামেন্টটিকে নতুন করে সাজাতে চায় বিসিবি পরিচালক ফাহিম সিনহা।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:০৪   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ