অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ

লা লিগায় চার ম্যাচ পর খরা কাটিয়ে অবশেষে জিতেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করে গোল করতে হিমশিম খাচ্ছিল রিয়াল। এর মাঝে ম্যাচের ৩০ মিনিটে দলকে এগিয়ে দেন এমকবাপ্পে। তবে বিরতির আগে আর কোনো গোল হয়নি। বিরতির পরই ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র।

ফেদেরিকো ভালভের্দের পাস পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল জালে বল পাঠান তিনি। এরপর রিয়াল মাদ্রিদ খেলায় নিয়ন্ত্রণ ধরে রাখলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। এমবাপ্পে বেশ কয়েকটি সুযোগ পেলেও প্রতিপক্ষের গোলরক্ষকের কারণে তা হাতছাড়া হয় রিয়ালের। ম্যাচের যোগ করা সময়ে তনি মার্তিনেস গোল করে ব্যবধান কমান।

৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তারা লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১১   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ