ভালো আম্পায়ার হওয়ার স্বপ্নে এগিয়ে চলেছেন ফরিদপুরের নাজমুল ইসলাম আকাশ

প্রথম পাতা » খেলাধুলা » ভালো আম্পায়ার হওয়ার স্বপ্নে এগিয়ে চলেছেন ফরিদপুরের নাজমুল ইসলাম আকাশ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



ভালো আম্পায়ার হওয়ার স্বপ্নে এগিয়ে চলেছেন ফরিদপুরের নাজমুল ইসলাম আকাশ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার তরুণ ক্রিকেট আম্পায়ার নাজমুল ইসলাম আকাশ একজন দক্ষ ও মানসম্মত আম্পায়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

ক্রিকেটের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে পরিচিতি লাভ করেছেন।
নাজমুল ইসলাম আকাশ ২৬ অক্টোবর ১৯৮৫ সালে ফরিদপুর জেলার গোয়ালচামট এলাকার ওয়ারলেস পাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি ক্রিকেট আম্পায়ারিংয়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
প্রায় এক বছর ধরে তিনি ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে নিয়মিতভাবে আম্পায়ারিং করে আসছেন। ইতোমধ্যে ফরিদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও কোয়ালিফাই বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জেলার বাইরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত খেলাতেও দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন।
উল্লেখ্য, নাজমুল ইসলাম আকাশ নিজেও ফরিদপুর জেলার একজন সাবেক ক্রিকেটার। তিনি জেলার তিনটি ফরম্যাট—ফাস্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ও কোয়ালিফাই ডিভিশনে খেলেছেন। খেলোয়াড়ি জীবন থেকে অর্জিত অভিজ্ঞতা তাকে আম্পায়ারিংয়ে আরও দক্ষ করে তুলছে।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। ভবিষ্যতে একজন মানসম্মত ও স্বীকৃত আম্পায়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন নাজমুল ইসলাম আকাশ। এ লক্ষ্য পূরণে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এবং ভবিষ্যতে ‌আর বড় ধরনের ম্যাচগুলো ‌ পরিচালনা করার স্বপ্ন দেখেন

বাংলাদেশ সময়: ২০:০৩:৩০   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ