উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

এশিয়ান গেমস বাছাইপর্বে দারুণ এক অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৪ এপ্রিল) উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের নারী দলের প্রথম জয়।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এক জয় ও এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। আগামী রোববার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আট দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চারটি দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ১১তম মিনিটে শারিকা সাফার পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে এক মিনিটের ব্যবধানে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় উজবেকিস্তান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণ চালালেও ২৪ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে আধিপত্য ছিল বাংলাদেশের। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আইরিন আক্তার, ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন তিনি।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে তারা ব্যবধান কমায়। শেষ পর্যন্ত চাপ সৃষ্টি করলেও আর গোল শোধ করতে পারেনি তারা। ফলে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ সময়: ১৮:০২:১১   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ