ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটে মিললো ৭ কেজি স্বর্ণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটে মিললো ৭ কেজি স্বর্ণ
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটে মিললো ৭ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটের সিটের নিচ থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ স্বর্ণগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ফ্লাইটটির ১৪-এ ও ১৫-এ এর সিটের নিচে খুব সূক্ষ্মভাবে লুকানো দুটি দুটি বান্ডিল লক্ষ্য করা যায়। পরে সেগুলো খুললে সেখানে স্বর্ণ মেলে।

দুটি বান্ডেল থেকে মোট ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ৬ দশমিক ৯৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:২১:১৩   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ