প্রধান বিচারপতির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান বিচারপতির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



প্রধান বিচারপতির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক সাক্ষাৎ করেছেন।

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে আজ তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্য- ইউএন রেসিডেন্ট কো অরডিনেটর গুয়েন লুইস, ইউএনআরসি বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস এডভাইসর হুমা খান, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মানগোভেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ের চীফ স্পোকসপার্সন রাভিনা শামদাসানি, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের হিউম্যান রাইটস অফিসার লিভিয়া কোসেনজা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

আলোচনাকালে দেশের বিচার বিভাগের আধুনিকায়নে প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের প্রশংসা করে বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে তাঁর গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন ও দেশে সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে প্রধান বিচারপতি প্রতিনিধি দলকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার জানান এবং সুষ্ঠু আইনী প্রক্রিয়া ও মানবাধিকারের সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ মর্মে আশ্বাস দেন।

আজ সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

সেখানে হাইকমিশনার জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে বলেন, ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এটা নিয়ে কাজ করছে।’

ফলকার তুর্ক আরো বলেন, ‘আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেনো নিশ্চিত করা হয়, সেটি বলেছি।’

গতকাল দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

এর আগে বিগত ২৮ আগস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মানগোভেন প্রধান বিচারপতির সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তারই ধারাবাহিকতায় আজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নেতৃত্বে এই প্রতিনিধি দল সুপ্রিমকোর্টে আসেন।

বাংলাদেশ সময়: ২১:২৩:৩২   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ