ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, নিষেধাজ্ঞার হুমকি দক্ষিণের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, নিষেধাজ্ঞার হুমকি দক্ষিণের
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, নিষেধাজ্ঞার হুমকি দক্ষিণের

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটি তার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে পরীক্ষামূলকভাবে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সময়ের হিসেবে দীর্ঘতম উড্ডয়ন করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।

দেশটির সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বলেছে, পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের এই উৎক্ষেপণটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে শনাক্ত করা হয়।

জেসিএস-এর উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে উচ্চ গতিপথে ছোড়া আইসিবিএম বলে মনে হচ্ছে।’

দক্ষিণ কোরিয়া আরও বলেছে, তারা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়া হিসেবে উত্তরের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবারের উৎক্ষেপণকে ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রটি জাপানের ওকুশিরি দ্বীপের প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পশ্চিমে দেশটির উত্তর হোক্কাইডো অঞ্চলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেছেন, পিয়ংইয়ংয়ের অতীতের যেকোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ক্ষেপণাস্ত্রটি দীর্ঘতম সময় উড্ডয়ন করেছে।

নাকাতানি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত যেকোনো ক্ষেপণাস্ত্রের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ সময় উড়েছে। আমি মনে করি, এটি প্রচলিত ক্ষেপণাস্ত্র থেকে ভিন্ন হতে পারে।’

বাংলাদেশ সময়: ১২:৪৫:১০   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ