ফিলিস্তিনি গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনি গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে
রবিবার, ৬ জুলাই ২০২৫



ফিলিস্তিনি গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে

অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধের আগে হামাসের যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, হামাসকে তারা প্রায় নির্মূল করেছে। তবে আইডিএফের দাবির উল্টোটা বললেন এই জেনারেল।

রোববার (৬ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে। যে সংখ্যাটি যুদ্ধের আগে প্রায় একই ছিল। তিনি বলেছেন, হামাসের অনেক যোদ্ধা এখনো সুড়ঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে।

“হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে। যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল।”

তিনি আরও লিখেছেন, “হামাস কখনো সেনাবাহিনী ছিল না। যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনাপ্রধান দাবি করেন।”

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৭   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী
শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর
জ্বালানি সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নিলো দক্ষিণ কোরিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ‘টয়লেট পেপার’ মজুদ করছে জাপানিরা
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ