তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম পাতা » আন্তর্জাতিক » তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মঙ্গলবার দুই শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাদের বিরুদ্ধে নারী ও মেয়েদের ওপর নির্যাতনের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানিকে লিঙ্গভিত্তিক নির্যাতনের জন্য সন্দেহ করার যুক্তিসংগত কারণ রয়েছে বলে দাবি করেছেন বিচারকরা।

আদালত এক বিবৃতিতে বলেছেন, তালেবান সরকার জনগনের ওপর, বিশেষ করে নারীদের লিঙ্গ পরিচয়ের জন্য তাদের ওপর যেসব বিধি-নিষেধ জারি করেছে, তা মৌলিক মানবাধিকার বিঘ্নিত করছে।

আইসিসির বিচারকরা বলেছেন, তালেবান নারীদের শিক্ষা, গোপনীয়তা ও পারিবারিক জীবনের অধিকার এবং চলাফেরা, মত প্রকাশ, চিন্তা-ভাবনা, বোধ ও ধর্মের স্বাধীনতা থেকে গুরুতরভাবে বঞ্চিত করেছে। এ ছাড়া তালেবানের লিঙ্গনীতির সঙ্গে অসংগতিপূর্ণ দাবি করে লিঙ্গপরিচয় ও যৌনতা বিষয়ে মত প্রকাশের জন্য অন্য ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

আদালত আরো বলেছেন, উল্লেখিত অভিযোগ তালেবান ক্ষমতায় আসার পর ২০২১ সালের ১৫ আগস্ট থেকে অন্তত ২০ জানুয়ারি ২০২৫-এর মধ্যে সংঘটিত হয়েছে।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত বিশ্বে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধের মতো জঘন্য অপরাধগুলো নিয়ে কাজ করে।
তবে এটির নিজস্ব কোনো পুলিশ বা বাহিনী নেই। সদস্য রাষ্ট্রগুলো এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো সম্পন্ন করে। তত্ত্বগতভাবে, এর অর্থ হলো আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা যে কেউ আটকের ভয়ে সদস্য রাষ্ট্রে ভ্রমণ করতে পারবে না।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর, তালেবান কর্তৃপক্ষ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন নারীদের ওপর তাদের কঠোর আইন শিথিল করার প্রতিশ্রুতি দেয়।
কিন্তু তারা দ্রুতই নারীদের ওপর বিধি-নিষেধ আরোপ করে। এটিকে লিঙ্গ বর্ণবাদ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।

জানুয়ারিতে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করার সময় প্রধান প্রসিকিউটর করিম খান বলেছিলেন, আফগান নারী ও মেয়েশিশুদের পাশাপাশি এলজিবিটিকিউ সম্প্রদায় তালেবানদের কঠোর ও অযৌক্তিক নির্যাতনের সম্মুখীন হচ্ছে। এ ছাড়া তাদের এই পদক্ষেপ আফগান নারীদের ওপর চলমান অবস্থা গ্রহণযোগ্য নয় বলে ইঙ্গিত দেয় বলে তিনি জানান।

তিনি সেই সময় সতর্ক করেছিলেন, তিনি শীঘ্রই অন্যান্য তালেবান কর্মকর্তাদের জন্যও গ্রেপ্তারি পরোয়ানা চাইবেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৮   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ