জুমার দিনে যে সময় দোয়া কবুল হয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুমার দিনে যে সময় দোয়া কবুল হয়
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪



জুমার দিনে যে সময় দোয়া কবুল হয়

জুমার দিনের গুরুত্ব অপরিসীম। এটি সপ্তাহের সেরা দিন। একে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। ‘জুমা’ শব্দটি ‘জমা’ শব্দ থেকে এসেছে। জমা আরবি শব্দ; এর অর্থ একত্র হওয়া বা একত্র করা।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ: ১০৮৪)

জুমা দিনের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এ দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া করলে তা কবুলের আশা করা যায়। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে- হজরত আনাস ইবনু মালিক (রা.) বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জুমার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করো।’ (তিরমিজি, মুসলিম, মিশকাত)

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমার দিনে একটা এমন সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে, অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (মুসলিম, মুসনাদে আহমাদ)

জুমার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কখন? জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময় এ সম্পর্কে ৪৫টা মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত।

এ সময়টিতে দোয়া করলে তা কবুল হয়। যা হজরত আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে। আর সে সময়টি হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। (তিরমিজি)

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৩১   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের
মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতে গতানুগতিক ধারার বাইরে প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে বিতর্কিত ক্যাব সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে অভিযান, জরিমানা ও সিলগালা
ডেপুটি স্পীকারের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ