ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের

প্রথম পাতা » খেলাধুলা » ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
বুধবার, ২০ নভেম্বর ২০২৪



ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের

বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারল না ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগের ম্যাচেও ভেনেজুয়েলার বিপক্ষে একই ব্যবধানে ড্র করেছিলো দরিভালের দল।

সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ব্রাজিল প্রথমার্ধে সাতটি শট নিলেও মাত্র একটি ছিল লক্ষ্যে। অপরদিকে পুরো ম্যাচেই নিজেদের রক্ষণভাগে মনোযোগ দিয়েছে বিয়েলসার উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে উরুগুয়ে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে ভালভার্দের বাঁকান শট নাগালে পাননি ব্রাজিলের গোলরক্ষক এডারসন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ম্যাচের ৬২তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল।

উরুগুয়ের ডি-বক্সে জটলা লাগলে বল ভালোভাবে ক্লিয়ার করতে পারে না ডিফেন্ডাররা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া গারসনের শট জাল খুঁজে নেয়। দারুণ এই গোলে সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। তবে উরুগুয়ের ডিফেন্স ভাঙতে পারছিল না ভিনিসিউস-ইঘোররা।

শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে গোল করার চেষ্টা করেছে দুই দলই। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ব্রাজিল ও উরুগুয়েকে।

১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১১:৩৭:০৮   ৫৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ