চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে মাদক কারবারি বাবাসহ দুই ছেলে গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে মাদক কারবারি বাবাসহ দুই ছেলে গ্রেফতার
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪



চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে মাদক কারবারি বাবাসহ দুই ছেলে গ্রেফতার

জেলা সদরে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবা শাহজাহান গাজী (৫৫) ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজীকে (২২) গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইনিয়নের শ্রীরামপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার শাহজাহান উপজেলার গাজী শ্রীরামপুর বহরিয়া বাজার এলাকার গাজী বাড়ীর হাকীম গাজীর ছেলে, পারভেজ ও ফয়েজ গাজী শাহজাহান গাজীর ছেলে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, মঙ্গলবার ভোর ৬ টার দিকে লক্ষ্মীপুর ইউনিয়ন এর শ্রীরামপুর গ্রামে টাস্কফোর্স এর অভিযানে ৩ জন আসামী গ্রেফতার ও গাজা ৪৫০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১২৮ পিচ, ডিজিটাল মেশিন ১ টি, মোবাইল ১০ টি, ১৬ হাজার টাকা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৪   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ