বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সোনারগাঁয়ে আ.লীগ নেতা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সোনারগাঁয়ে আ.লীগ নেতা আটক
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪



বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সোনারগাঁয়ে আ.লীগ নেতা আটক

বৈষম্যবিরোধী আন্দোলনে সোনারগাঁয়ে শফিক মিয়া (২৮) নামের এক যুবকের হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের এ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) পুলিশের এক অভিযানে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী।

আটককৃত আওয়ামী লীগের নেতা হলেন, উপজেলার শম্ভুপুরা ইউপির মনাইরকান্দি গ্রামের মৃত হাজী আম খালেকের ছেলে ও শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ ইউনুছ আলী (৫৫)।

পুলিশ জানায়, ৪ জুলাই বিকাল অনুমানিক সাড়ে ৪ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, লাঠিসোঠা, ইটপাটকেল, রামদা, ইত্যাদি দিয়ে হামলা করা হয়। এসময় আসামীদের ছোঁড়া কয়েকটি গুলি শফিক মিয়া (২৮) নামের এক যুবকের গায়ে লাগে যার মধ্যে একটি বুকের ডান পাশে দিয়ে ঢুকে পিছন থেকে বের হয়ে যায়। ওই যুবক ঘাটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় যুবকের চাচাতো ভাই একটি মামলা দায়ের করে। আটককৃত আসামী এ মামলার সন্দিগ্ধ আসামী ও ঘটনার সময় সে উপস্থিত ছিলো। সে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলেও জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ২১:২৯:০৬   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ