শীতে নাকাল উত্তরাঞ্চল, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতে নাকাল উত্তরাঞ্চল, তাপমাত্রা ১২ ডিগ্রিতে
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



শীতে নাকাল উত্তরাঞ্চল, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। ভোর ৬টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান।

তিনি জানান, গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরও কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, শীত পড়ে গেছে। ভোরে খেতে পাতা ও ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাক, লাউ তুলতে গেলে গাছের পাতায় জমা শিশিরের স্পর্শে বরফের ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে হাত অবশ হয়ে আসে।

বাংলাদেশ সময়: ১০:৪৯:৫৯   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সালাউদ্দিন টুকু
চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন
দেশে কোনো অরাজকতা করতে দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী
নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বিজ্ঞান মন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে - খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ