যে ৩ ধরনের ব্যক্তিকে অপছন্দ করেন মহান আল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে ৩ ধরনের ব্যক্তিকে অপছন্দ করেন মহান আল্লাহ
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



যে ৩ ধরনের ব্যক্তিকে অপছন্দ করেন মহান আল্লাহ

মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। বানিয়েছেন তাদের সৃষ্টির সেরা করে। মহান আল্লাহ পবিত্র কোরআনের অনেক স্থানে অপছন্দের ব্যক্তিদের কথাও তুলে ধরেছেন।

নিচে যে ৩ ধরনের ব্যক্তিকে ভালোবাসেন না মহান আল্লাহ তা তুলে ধরা হলো:

জালিম ব্যক্তি

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদের পরিপূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ জালিমদের ভালোবাসেন না।’ (সুরা আলে ইমরান: ৫৭)

অহংকারী ও দাম্ভিক ব্যক্তি

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,

এবং মানুষের সামনে (অহংকারে) নিজ গাল ফুলিও না এবং ভূমিতে দম্ভভরে চলো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। (সুরা লোকমান: ১৮)

আরেক আয়াতে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না। (সুরা নাহল: ২৩)

বিশৃঙ্খলা সৃষ্টিকারী

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘পৃথিবীতে ফ্যাসাদ বিস্তারের চেষ্টা করো না। জেনে রেখো, আল্লাহ ফ্যাসাদ বিস্তারকারীদের পছন্দ করেন না।’ (সুরা কাসাস: ৭৭)

বাংলাদেশ সময়: ১১:০১:১০   ৪২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ