চাঁদপুরে ছেলের হাতে মা খুন, শাস্তি চান না বাবা

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ছেলের হাতে মা খুন, শাস্তি চান না বাবা
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



চাঁদপুরে ছেলের হাতে মা খুন, শাস্তি চান না বাবা

চাঁদপুরের ফরিদগঞ্জে মানসিকভাবে অসুস্থ ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন কাউসার বেগম (৬০) নামে এক মা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সন্তোষপুর বেড়িবাজার এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বজনরা এলাকাবাসীর সহায়তায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত কাউসার বেগম ওই এলাকার সাবেক মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু জাফরের স্ত্রী। আর হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলের নাম ফয়েজ আহমেদ (৩০)।

নিহতের স্বামী মাওলানা মোহাম্মদ আবু জাফর জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার ছেলে ফয়েজ আহমেদ লাঠি দিয়ে মা কাউসার বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কাউসার বেগম। পরে জীবিত আছেন ভেবে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে জরুরি বিভাগে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও জানান, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছেলে ফয়েজ আহমেদ এক যুগ ধরে মানসিক সমস্যায় ভুগছেন। অনেক জায়গায় তাকে চিকিৎসা করানো হয়েছে। কিন্তু কিছুতেই কাজ হয়নি।

ছেলের হাতে মায়ের মৃত্যুতে তিনি নিজের নিয়তি বলে কান্নায় ভেঙে পড়েন। সেইসঙ্গে হত্যাকাণ্ডের জন্য ছেলের শাস্তি নয়, তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, মায়ের মৃত্যুর জন্য অভিযুক্ত ছেলেকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মধ্যরাত পর্যন্ত কোনো অভিযোগ দেয়া হয়নি। রাতেই চাঁদপুর জেনারেল হাসপাতালে নিহত কাউসার বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৩২   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ