ভারতীয় মিডিয়া আমাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় মিডিয়া আমাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



ভারতীয় মিডিয়া আমাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ডিসেম্বর) রংপুরে সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে, এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে।

এর আগে, পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সব মিথ‍্যা মামলা বা মামলা বাণিজ‍্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

পরে পীরগঞ্জের বাবনপুর গ্রামের ১৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ ও আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪:০৭:৪৮   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহীতে জ্বালানি তেল পাহারায় বিজিবি মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ