মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা বেড়েছে। হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদাপত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বাংলাদেশ হাইকমিশন হতে সত্যায়নের কার্যক্রম চলমান রয়েছে।

মালয়েশিয়া সরকার প্ল্যান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছে।

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত হোয়াটসঅ্যাপ এ দেখা যাচ্ছে যে, বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদা পত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে শেয়ার করা হচ্ছে।

সত্যায়নের এরূপ জাল কপি তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে মর্মে হাইকমিশন মনে করে।

এমতাবস্থায়, কর্মী নিয়োগের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অধিকতর সতর্ক ও এ সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য হাইকমিশনের পক্ষ হতে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৩৭   ২৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ