চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪



চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রিতে। সকাল ৮টার দিকে সূর্য উকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেলে আবারও কুয়াশার দাপট। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮৮ ভাগ।

বাংলাদেশ সময়: ১৭:০০:৪২   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ