জামালপুরে সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪



জামালপুরে সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা কারখানা পুনরায় চালুর দাবিতে গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কারখানা প্রধান ফটকের সামনে এ গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে যমুনা সার কারখানা চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অধিকাংশ শিল্প কারখানা সুকৌশলে বন্ধ করে দিয়েছে। যার কালো ছায়া থেকে মুক্তি পাইনি যমুনা সার কারখানা। চলতি বছরের গত ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ ও কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দীর্ঘ ১১ মাস যাবৎ কারখানাটি ইউরিয়া উৎপাদন বন্ধ রাখায় কারখানার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এরিয়ায় চলতি বোরো মৌসুমে সার সংকটে পড়বে বলে কৃষকরি শঙ্কা করছেন।

বক্তারা আরো বলেন- যমুনার এক টন সার উৎপাদন করতে খরচ লাগে ১৮-২০ হাজার টাকা। আর দেশের বাইরে থেকে আমদানি করতে সমপরিমাণ সারের খরচ লাগে প্রায় ১ লাখ টাকা। আমদানি নির্ভরতা থেকে সরে দাড়িয়ে দেশীয় শিল্পকে সচল রাখা হলে দেশের রাজস্ব বাড়বে। এতে বাইরে থেকে সার আনতে সরকারের ভর্তুকি ভার বহন করতে হবে না। তাই অনতিবিলম্বে কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ করে কারখানা চালুর দাবি জানান তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন‌ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ-সভাপতি আল-আমিন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মোহন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:২০   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ