শেরপুরে ৪ মাস পর সীমিত পরিসরে জেলা কারাগারের কার্যক্রম চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে ৪ মাস পর সীমিত পরিসরে জেলা কারাগারের কার্যক্রম চালু
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪



শেরপুরে ৪ মাস পর সীমিত পরিসরে জেলা কারাগারের কার্যক্রম চালু

শেরপুরে দীর্ঘ ৪ মাস পর সীমিত পরিসরে জেলা কারাগারের কার্যক্রম চালু হয়েছে। চালু হওয়ার পর ১৩ জন বন্দীকে কারাগারে রাখা হয়।

আজ শনিবার দুপুর ১২টায় ‘কে এই তথ্য নিশ্চিত করেছেন নবাগত জেল সুপার মো. শফিউল আলম।

সূত্র জানানয়,গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারটি ব্যবহারে অনুপযোগী ও অচল হয়ে পড়ে। পালিয়ে যায় কারাগারের মোট ৫১৮ জন বন্দী।

পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের ৮০ ভাগ শেষ হয়েছে। তবে সিসি ক্যামেরা স্থাপনসহ আরও কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকরা সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেন।

এবিষয়ে জেল সুপার বলেন, জামালপুর থেকে বন্দীদের আনা-নেওয়ার সমস্যার কারণে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কারাগারটি সীমিতভাবে চালু করা হয়েছে। নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার আসামিদের শেরপুর কারাগারে আনা হবে এবং ধীরে ধীরে জামালপুরে থাকা বন্দীদেরও শেরপুরে স্থানান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৫   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ