প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী ৩০ জুন, ২০২৬-এর মধ্যে জাতীয় নির্বাচন : শফিকুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী ৩০ জুন, ২০২৬-এর মধ্যে জাতীয় নির্বাচন : শফিকুল
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী ৩০ জুন, ২০২৬-এর মধ্যে জাতীয় নির্বাচন : শফিকুল

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। যা থেকে এটি স্পষ্ট যে, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।’

১৬ ডিসেম্বর (শনিবার) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে আয়োজন করা যেতে পারে।

তিনি একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন, ‘বিস্তৃতভাবে বলতে গেলে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারিত হতে পারে।’

আজকের প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব পুনর্ব্যক্ত করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, ‘যাদের হাত রক্তে রঞ্জিত, তারা বিচারের মুখোমুখি হবে। তাদের ক্ষমা করা হবে না। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জুলাই-আগস্টের গণহত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

আলম আরও বলেন, হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িতদের পরিচয়-নির্বিশেষে বিচার করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩১   ২৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ